Facebook Twitter Instagram
    প্রিয়া সাহা
    • হোম
    • English
    • পরিচিতি
    • Contact
    প্রিয়া সাহা
    Home»মিডিয়ায় প্রিয়া সাহা»প্রিয়া সাহার বিরুদ্ধে সারাদেশে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন

    প্রিয়া সাহার বিরুদ্ধে সারাদেশে রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন

    July 21, 2019By Priya Saha
    প্রিয়া সাহার কথা শুনছেন ডোনাল্ড ট্রাম্প
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email

    বাংলা ট্রিবিউন: হোয়াইট হাউসে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নিপীড়ন ও নির্যাতনের মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে প্রিয়া সাহার বিরুদ্ধে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় রাষ্ট্রদ্রোহের মামলার আবেদন করা হয়েছে।

    রবিবার (২১ জুলাই) ঢাকা, যশোর, নাটোর, সিলেট ও ব্রাহ্মণবাড়িয়ায় এসব মামলার আবেদন করা হয়। প্রিয়া সাহা বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক।
    ঢাকায় প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের দুটি মামলার আবেদন করা হয়েছে। রবিবার (২১ জুলাই) ঢাকা মহানগর হাকিম জিয়াউর রহমানের আদালতে প্রথম মামলার আবেদন করেন ব্যারিস্টার সায়েদুল হক সুমন। আর বিচারক আবু সুফিয়ান মো. নোমানের আদালতে অন্য মামলার আবেদন করেন ঢাকা কার্যকরী পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. ইব্রাহিম খলিল। অবশ্য আদালত মামলার দুটি আবেদনই খারিজ করে দেন।
    আদালত উভয় বাদীর জবানবন্দি নেন এবং নথি পর্যালোচনা শেষে পরে আদেশ দেবেন বলে জানান। ব্যারিস্টার সায়েদুল হক সুমনের আইনজীবী অ্যাডভোকেট শাওন আহমেদ, জুয়েল শিকদারসহ অনেকে শুনানি করেন।

    যশোর
    যশোরে প্রিয়া সাহার বিরুদ্ধে একটি রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে। রবিবার সকালে যশোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট গৌতম মল্লিকের আদালতে এই মামলার আবেদন করেন। মামলার বাদী হলেন যশোর শহরের খড়কি এলাকার বাসিন্দা ও জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি গোলাম মোস্তফা কামাল।
    মামলার বাদী তার এজাহারে বলেছেন, ‘প্রিয়া সাহা দেশদ্রোহী, অবজ্ঞা সৃষ্টিকারী ও নির্বাচিত সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অফিসে গিয়ে তার কাছে অভিযোগ করেন, বাংলাদেশ থেকে ৩৭ মিলিয়ন সংখ্যালঘু হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান গুম করা হয়েছে। এছাড়া আরও ১৮ মিলিয়ন সংখ্যালঘু জনগণ চরম নির্যাতনের শিকার। যার কোনও সত্যতা নেই।’
    একজন দেশপ্রেমিক নাগরিক হিসেবে বাদীর জন্য এটা চরম অবমাননাকর। এজন্য তিনি মামলার আবেদন করেছেন।

    নাটোর
    রাষ্ট্রের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্তি সৃষ্টি এবং দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্তের অভিযোগে নাটোরে প্রিয়া সাহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার আবেদন করা হয়েছে। রবিবার দুপুরে নাটোর সদর আমলি আদালতে মামলার আবেদন করেন গণমাধ্যমকর্মী নাসিম উদ্দিন নাসিম।
    মামলায় প্রিয়া সাহা ছাড়াও আসামি করা হয়েছে তার স্বামী বর্তমান দুদক সদর দফতরের উপপরিচালক পদে কর্মরত মলয় কুমার সাহা, ইউএসএ প্রবাসী তার দুই মেয়েসহ অজ্ঞাত কয়েকজনকে।

    সিলেট
    বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক প্রিয়া সাহার বিরুদ্ধে মামলার আবেদন করেছেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য রিমাদ আহমদ রুবেল। রবিবার বেলা সাড়ে ১১টায় সিলেট অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলার আবেদন করেন রুবেল।
    বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. তাজউদ্দিন জানান, আদালত অভিযোগ গ্রহণ করে পরবর্তী নির্দেশের জন্য রেখেছেন।
    মামলার বাদী রিমাদ আহমদ রুবেল বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশ সম্পর্কে মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করেছেন প্রিয়া সাহা, যা বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। এটা কখনও মেনে নেওয়া যায় না। অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসা হোক প্রিয়া সাহাকে।’

    ব্রাহ্মণবাড়িয়া
    প্রিয়া সাহার বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ার আদালতে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগ এনে মামলার আবেদন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজের আদালতে মো. আসাদ উল্লাহ নামে একজন মাওলানা বাদী হয়ে মামলা দায়ের করেন। আদালতের বিচারক মামলার আবেদন আমলে নিয়ে পরে আদেশ দেবেন বলে জানিয়েছেন।
    এজাহারে বলা হয়, প্রিয়া সাহা একজন বাংলাদেশি নাগরিক হয়ে দেশের ভাবমূর্তির কথা চিন্তা না করে বাংলাদেশকে বিশ্বের কাছে হেয় করেছেন। তিনি যা বলেছেন তা বাংলাদেশের রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে মিথ্যাচার ছাড়া কিছুই না।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email
    Priya Saha
    • Website

    Executive Director at Human Rights Congress for Bangladesh Minorities | Priya Saha is the Executive Director of Human Rights Congress for Bangladesh Minorities (HRCBM). HRCBM is an NGO in Special Consultative Status with the Economic and Social Council of the United Nations.

    Related Posts

    প্রিয়া সাহার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ব্যবস্থা নয় – ওবায়দুল কাদের

    May 7, 2021

    দুই বছর আত্মগোপনের পর জনসম্মুখে সেই প্রিয়া সাহা

    April 5, 2021

    প্রিয়া সাহা করোনায় আক্রান্ত!

    April 7, 2020

    ভারতের নাগরিকত্ব বিল নিয়ে সরকারের ভূমিকা রাষ্ট্রবিরোধী: বিএনপি

    December 22, 2019

    ফের যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন জয়

    October 26, 2019

    প্রিয়ার মিথ্যার দাবির পেছনে মার্কিন দূতাবাসের দুরভিসন্ধি রয়েছে: সংসদে হারুন

    September 10, 2019

    প্রশাসনকে উদ্দেশ্য করে শামীম ওসমান: আগুন নিয়ে খেলবেন না

    September 7, 2019

    বিচারপতি সিনহা, তারেক রহমান ও প্রিয়া সাহা একত্রে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: মন্ত্রী মোজাম্মেল

    August 3, 2019

    প্রিয়া সাহার সমর্থনে যুক্তরাষ্ট্র হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের বিবৃতি

    August 2, 2019

    Leave A Reply Cancel Reply

    Recent News

    প্রিয়া সাহার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ব্যবস্থা নয় – ওবায়দুল কাদের

    May 7, 2021

    দুই বছর আত্মগোপনের পর জনসম্মুখে সেই প্রিয়া সাহা

    April 5, 2021

    প্রিয়া সাহা করোনায় আক্রান্ত!

    April 7, 2020

    ভারতের নাগরিকত্ব বিল নিয়ে সরকারের ভূমিকা রাষ্ট্রবিরোধী: বিএনপি

    December 22, 2019

    ফের যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন জয়

    October 26, 2019

    প্রিয়ার মিথ্যার দাবির পেছনে মার্কিন দূতাবাসের দুরভিসন্ধি রয়েছে: সংসদে হারুন

    September 10, 2019

    প্রশাসনকে উদ্দেশ্য করে শামীম ওসমান: আগুন নিয়ে খেলবেন না

    September 7, 2019

    বিচারপতি সিনহা, তারেক রহমান ও প্রিয়া সাহা একত্রে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: মন্ত্রী মোজাম্মেল

    August 3, 2019
    1 2 3 … 15 Next
    News Categories
    • Featured
    • ওডিও-ভিডিও
    • মতামত
    • মিডিয়ায় প্রিয়া সাহা
    More News

    প্রিয়া সাহার আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে ব্যবস্থা নয় – ওবায়দুল কাদের

    May 7, 2021By Priya Saha

    দুই বছর আত্মগোপনের পর জনসম্মুখে সেই প্রিয়া সাহা

    April 5, 2021By Priya Saha

    প্রিয়া সাহা করোনায় আক্রান্ত!

    April 7, 2020By Priya Saha

    ভারতের নাগরিকত্ব বিল নিয়ে সরকারের ভূমিকা রাষ্ট্রবিরোধী: বিএনপি

    December 22, 2019By Priya Saha

    ফের যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন জয়

    October 26, 2019By Priya Saha

    প্রিয়ার মিথ্যার দাবির পেছনে মার্কিন দূতাবাসের দুরভিসন্ধি রয়েছে: সংসদে হারুন

    September 10, 2019By Priya Saha

    প্রশাসনকে উদ্দেশ্য করে শামীম ওসমান: আগুন নিয়ে খেলবেন না

    September 7, 2019By Priya Saha

    বিচারপতি সিনহা, তারেক রহমান ও প্রিয়া সাহা একত্রে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত: মন্ত্রী মোজাম্মেল

    August 3, 2019By Priya Saha
    1 2 3 … 15 Next
    Archives
    • May 2021
    • April 2021
    • April 2020
    • December 2019
    • October 2019
    • September 2019
    • August 2019
    • July 2019
    • November 2016
    Categories
    • Featured
    • ওডিও-ভিডিও
    • মতামত
    • মিডিয়ায় প্রিয়া সাহা
    Meta
    • Log in
    • Entries feed
    • Comments feed
    • WordPress.org
    Facebook Twitter Instagram Pinterest
    © 2026 All Rights Reserved by Priya Saha

    Type above and press Enter to search. Press Esc to cancel.